শেখ নাঈম কাসেম 

ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:৩৪ এএম

ইসরায়েলকে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম জোর দিয়ে বলেছেন, ‘ঔদ্ধত্য ও অহংকারী শত্রু আমাদের প্রতিরোধের মুখে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।’

লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই অঞ্চলের ইতিহাসে এক বিপজ্জনক পর্যায়ে রয়েছি, যেখানে মার্কিন সরকারের সমর্থনে ইসরায়েল আমাদের ওপর আগ্রাসন চালিয়েছে।’

শেখ নাঈম কাসেম আরও বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন অব্যাহত রয়েছে। লেবানন এমন একটি দেশ যারা আগ্রাসনের শিকার এবং এই দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার নিশ্চয়তা প্রয়োজন। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করেনি এবং এ পর্যন্ত তারা ১০,০০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, ‘শত্রু তথাকথিত 'বৃহত্তর ইসরায়েল' প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি এবং বিশ্বের সমস্ত বর্বর শক্তি তাদের পাশে দাঁড়ালেও তারা ওই স্বপ্ন অর্জন করতে পারবে না।’ সূত্র: পার্সটুডে

HN
আরও পড়ুন