৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, মহামারি নিয়ে যা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

একটি প্রমোদতরীতে প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে হান্টাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে এখন পর্যন্ত ছয়জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ মে পর্যন্ত মোট আটজনের শরীরে সংক্রমণের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত করা হয়েছে, যার সবগুলোই ‘অ্যান্ডিস ভাইরাস’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এই প্রাদুর্ভাব নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করেছে যে, বৈশ্বিক পর্যায়ে এই ভাইরাসের ঝুঁকি এখনো ‘স্বল্প’। তবে আক্রান্ত প্রমোদতরীর যাত্রী এবং নাবিকদের জন্য এই ঝুঁকি ‘মাঝারি’ বলে বিবেচনা করা হচ্ছে। সংস্থাটি বর্তমানে মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত ঝুঁকি মূল্যায়ন হালনাগাদ করার কাজ চালিয়ে যাচ্ছে।

YA
আরও পড়ুন