বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আপডেট : ১১ মে ২০২৬, ১১:৪৩ এএম

আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।আর এই দুই সিরিজের জন্য আজ সোমবার শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, মারনাস লাবুশেন, ক্যামরন গ্রিনের মতো তারকারা। দলে অলরাউন্ডার হিসেবে আছেন কুপার কনোলি, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডিরা। ব্যাটিংয়ে রয়েছেন ট্রাভিস হেড, ম্যাট রেনশ, জশ ফিলিপে, জশ ইংলিশরা।

বোলিংয়ে রয়েছেন নাথান এলিস, স্পেনসার জনসন, রাইলি মেরেডিথ, জেভিয়ার বার্টলেটের মতো পেসাররা। স্পিনে রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।

গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্হিতিতে প্রথমবার ডাক পেয়েছেন জোয়েল ডেভিস। ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভ স্মিথ, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিসরা জায়গা পাননি স্কোয়াডে। তারা সবাই মেজর লিগ ক্রিকেটে খেলবেন। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট।

টি-টোয়েন্টি বা ওয়ানডে কোন সিরিজের স্কোয়াডে নেই ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ফেরা এই পেসত্রয়ীকে লাল বলের ব্যস্ত সূচির ওয়ার্কলোড বিবেচনা রাখা হয়নি দলে।

আইপিএল শেষ করে দলের সাথে যোগ দেবেন ট্রাভিস হেড, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। আগামী ১৭,১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ৯, ১১ ও ১৪ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

একইসাথে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণাও করেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মারনাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

SN
আরও পড়ুন