মধ্য ইসরায়েলে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার পর সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির নতুন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। গাজা সফরকালে তিনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, জামির হামলার প্রাথমিক তথ্য জানার পর অধিকৃত পশ্চিম তীরে চলমান সামরিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ঘটনাটি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
পুলিশের তথ্যমতে, মধ্য ইসরায়েলের তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এলাকাগুলো অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছাকাছি অবস্থিত।
ঘটনার পর বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট এলাকাজুড়ে তল্লাশি অভিযানও অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা
মধ্য ইসরায়েলে হামলার দায় স্বীকার করলো হামাস