ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৫:৫১ এএম

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা আরও জানিয়েছে, আকাশপথে নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। 

এর আগে লেবাননের রাজধানীতে বৈরুতে ইসরায়েলি হামলার উত্তরে ইরানি কর্মকর্তারা পালটা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন।

চলমান যুদ্ধবিরতির মধ্যে ঘটলো এ হামলার ঘটনা। 

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। 

এক খবরে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।  

গত সোমবার লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলিতে প্রাণঘাতী হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রয়েছে বলে জানিয়েছিল ইসরয়েলি সেনাবাহিনী ।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকায় সাইরেন সক্রিয় করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ইসরাইলকে লক্ষ্য করে ‘আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ’ করা হয়েছে।

এদিকে ইসরায়েল অভিমুখে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা ইসরায়েলি সামরিক বাহিনী জানানোর ঠিক কয়েক মিনিট পর দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আজ রাতে তেহরানকে অবশ্যই পুড়তে হবে!’

HN
আরও পড়ুন