মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:৫৯ এএম

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 

অ্যান্তোনিও গুতেরেস জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে গভীরভাবে শঙ্কিত তিনি। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‌‌‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’

 

HN
আরও পড়ুন