অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারালো বাংলাদেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে সিশেলসকে ৪-২ গোলে হারিয়েছেন বায়েজিদ-রাতুলরা। 

বুধবার (২৮ অক্টোবর) আজারবাইজানের বাকুতে টুর্নামেন্টের প্লেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয় ম্যাচ। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। তবে পরে ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

ছয় ম্যাচ শেষে টুর্নামেন্টে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলের পরাজয় দেখে। 

তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র। অন্যদিকে বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।

জেএম
আরও পড়ুন