খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে ওই নারী শিক্ষিকার ওড়না অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হন। পরে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত শিক্ষিকার অর্পনা ধর স্থানীয় অপু ধরের স্ত্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকায় বসবাস করতেন।
যানবাহনের চাপ বাড়ায় সরু সড়কে বাড়ছে দুর্ঘটনা