ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:৫২ এএম

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি বাস গভীর খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানায়, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে যায়। এতে ৭০ জনেরও বেশি মানুষ মারা যায়। সূত্র: বাসস 

HN
আরও পড়ুন