ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:১১ এএম

ইরান চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে ফেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ‘ড্র’ করে মাঠ ছাড়ে দেশটি। 

ইরানি খেলোয়াড়দের দুয়োধ্বনি দিয়ে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে স্বাগত জানানো হয়। এমনকি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সঙ্গীত বাজানোর সময়ও এই দুয়োধ্বনি শোনা যায়। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচ শেষে ইরানি খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান। 

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি খেলোয়াড়দের বলেন, ‘আমি জানি আপনারা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা সবকিছুর চেয়ে শক্তিশালী এবং আপনারা পুরো বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন। আপনাদের অনেক ধন্যবাদ।’

গইনফান্তিনো ত সপ্তাহেও ইরান দলের যুক্তরাষ্ট্রে ভ্রমণের জটিলতা নিয়ে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘তাদের নিয়ে আসার জন্য যদি তেহরান থেকে আমাকে নিজে বাস চালাতে হতো, আমি তা-ই করতাম।’

তবে ইরানের জাতীয় দল টুর্নামেন্টের সুযোগ-সুবিধা ও পরিস্থিতি নিয়ে মার্কিন কর্তৃপক্ষ ও ফিফার সমালোচনা করতে ছাড়েনি। এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন দলের মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। 

তিনি বলেন, ‘আমরা মেক্সিকো থেকে ম্যাচ শুরুর দিন সকালে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছি, কারণ আমাদের এখানে দীর্ঘ সময় থাকার অনুমতি নেই। এখন আমাদের আবার চলে যেতে হবে, ঠিক দুইদিন পর আবার এখানে ফিরে আসার জন্য। আমাদের সাথে মোটেও ন্যায্য আচরণ করা হচ্ছে না। কিন্তু আমাদের কিছু করারও নেই।’

HN
আরও পড়ুন