পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার কুন্ডু।

ঘোষিত ফলাফলে মহিলা অভিভাবক সদস্য পদে জেসমিন বেগম (মোরগ প্রতীক) ২৬০ ভোট এবং মোছা. সুলতানা (মই প্রতীক) ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে পুরুষ অভিভাবক সদস্য পদে রুবেল মাহমুদ (বই প্রতীক) ২৭৪ ভোট এবং আল আমিন (গোলাপ ফুল প্রতীক) ২৭০ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে মোট ৬৬০ জন ভোটারের মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল এবং ধলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম জহুরুল হক চৌধুরী। এছাড়া নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান মিঠু।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত