সিংড়ায় কৃষি ব্যবস্থাপনা ও ভেজাল রোধে সমন্বয় সভা

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা এবং ভেজালবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে লাইট হাউজের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান।
 
এ সময় সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রযুক্তিনির্ভর কৃষি, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, ভেজাল প্রতিরোধ এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিটি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
MCH/AHA
আরও পড়ুন