রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা- ১৩ আসনের নাগরিকদের নিয়ে উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আলোচনায় এলাকাবাসী নানা জনদুর্ভোগের কথা তুলে ধরেন। এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা করছি। নিরাপত্তা আরও উন্নত হওয়া দরকার। আমার সহকর্মী নুর ইসলাম আক্রমণের শিকার হয়েছেন নিরাপত্তার অভাবেই। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই। দ্রুত কমিটি দেয়া হবে। কোনো ধরনের আগ্রাসন, চাঁদাবাজ এখানে থাকবে না।
গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, গ্যাসের সমস্যা পুরো বাংলাদেশেই আছে। তবে গ্যাস সাপ্লাই অফিশিয়ালি যেসব জায়গায় বরাদ্দ দেয়া, সেখানে যথাসময়ে গ্যাস পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আগামী দেড় দুবছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ দেয়ার জন্য কাজ চলছে।
মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপি নেতাকে কুপালো দুর্বৃত্তরা