টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এছাড়া অভিযানে এক মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
শুক্রবার (১৯ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইন (মোট ওজন ১৩ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং এক মাদকসেবীকেও আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
 
MCH/AHA
আরও পড়ুন