ইসরায়েল সফর করলেন মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট এ. রেনশ। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, সফরকালে রেনশ ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল আইয়াল হারেল এবং দেশটির জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিভিন্ন অঞ্চলে নৌ-অভিযান, দুই দেশের নৌবহরের মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময় নিয়ে আলোচনা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌবাহিনীর অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন দুই দেশের সামরিক কর্মকর্তারা।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত