ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

আপডেট : ২৭ জুন ২০২৬, ১১:২৯ এএম

রাজধানীতে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ এবং তিনজন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী রয়েছেন। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকিরা হলো- সন্ত্রাস, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জন।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক আরেকটি বিশেষ অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন মাদক কারবারে জড়িত এবং বাকি ১ জনের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

ডিএমপি জানিয়েছে, অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

SN
আরও পড়ুন