মাদক থেকে রক্ষায় নিজেদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (২৭ জুন) সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী।
এসময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
সেনাপ্রধান আরও বলেন, ‘ক্রীড়াবিদদের যদি সুযোগ দেয়া হয়, তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে।’
এছাড়া আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
এনআইডি নিয়ে আসছে ইসির নতুন সিদ্ধান্ত
হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি