লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না- এ যেন অবিশ্বাস্য। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও এখন তার দখলে।
আবারও ফ্রি-কিক থেকে জালের দেখা পেলেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়লেন মেসি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। আজকের গোলেই সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।

এর আগে দ্বিতীয়ার্ধে লাওতারো মার্তিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। খেলার এক ঘণ্টা পূর্ণ হওয়ার পর জিওভানি লো সেলসোর জায়গায় নামানো হয় থিয়াগো আলমাদাকে। একই সময়ে নিকো পাজ মাঠ ছাড়লে তাঁর পরিবর্তে মাঝমাঠে দায়িত্ব নেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।