স্পেন ১ : ০ অস্ট্রিয়া (হাফ টাইম)
অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। প্রথমার্ধের ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। দাপুটে ফুটবল খেলা স্পেন প্রথমার্ধেই পেতে পারত একাধিক গোল।
অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার ও গোল পোস্ট বাঁধা হয়ে দাঁড়ানোয় সেটি আর সম্ভব হয়নি। এখন দ্বিতীয়ার্ধে স্পেন কি আরও গোল পাবে নাকি অস্ট্রিয়া ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার অপেক্ষা।
ওইয়ারসাবালের গোল
অস্ট্রিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণে যাওয়া স্পেন পেয়েছে প্রাপ্য গোলটি। ম্যাচের ৩৬ মিনিটে মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল।
স্পেনের একাদশে ২ পরিবর্তন, অস্ট্রিয়ার সাথে ম্যাচ শুরু
শেষ ষোলোয় চোখ রেখে শুরু হলো স্পেন–অস্ট্রিয়া ম্যাচ। ইউরোপের কোনো দলের বিপক্ষে স্পেন সর্বশেষ হেরেছিল ১,১৯২ দিন আগে।
২০২৩ সালের ২৮ মার্চ স্কটল্যান্ডের কাছে ২–০ গোলে পরাজিত হওয়ার পর আর কোনো ইউরোপীয় প্রতিপক্ষের কাছে হারেনি তারা।
এরপর থেকে ইউরোপের দলগুলোর বিপক্ষে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন। কীভাবে সম্ভব হয়েছে এমন ধারাবাহিকতা?
উত্তরটা সহজ—প্রতিপক্ষকে গোলের সুযোগই দিচ্ছে না স্পেন। শক্তিশালী রক্ষণই তাদের সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি। অস্ট্রিয়া কি পারবে স্পেনকে মাটিতে নামাতে?
স্পেনের একাদশে ২ পরিবর্তন
উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে খেলানো একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
মিডফিল্ডে মিকেল মেরিনোর জায়গায় ফিরেছেন দানি ওলমো। আর ডান প্রান্তের রক্ষণে মার্কোস ইয়োরেন্তের বদলে সুযোগ পেয়েছেন পেদ্রো পোরো।
চোটে থাকা নিকো উইলিয়ামসের অনুপস্থিতিতে বাম উইংয়ে আস্থা রাখা হয়েছে আলেক্স বায়েনার ওপর। এদিকে সেন্টার-ব্যাক এমেরিক লাপোর্তে খেলতে নামছেন জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচ।
স্পেনের একাদশ:
উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি; লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
অস্ট্রিয়ার একাদশ:
আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন ডানসো, ডেভিড আলাবা, কনরাড লামের, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার; রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।
স্পেনের একাদশে ২ পরিবর্তন, অস্ট্রিয়ার সাথে ম্যাচ শুরু
ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়
শেষ ষোলোতে উঠলেও প্রশ্নের মুখে ইংল্যান্ড কোচ
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে দুঃসংবাদ