ভিসা আবেদনকারীদের যে বার্তা দিলো ভারতীয় হাই কমিশন

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নীতিতে পরিবর্তন আসে। এ কারণে প্রায় দীর্ঘ দুই বছর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা বন্ধ ছিল।

তবে গত ২৮ জুন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটন ভিসা সেবা চালু হয়। চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

বার্তায় আরও বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
 
এদিকে দীর্ঘ ২৩ মাস পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার আনন্দের মধ্যেও ভিড়, সার্ভার বিপর্যয় এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে।
 
তবে ভারতীয় হাইকমিশন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

AHA
আরও পড়ুন