খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন আরাঘচি-পেজেশকিয়ান-গালিবাফ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে আয়োজিত শোকানুষ্ঠানে খামেনির কফিনের সামনে নীরবে প্রার্থনায় অংশ নেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও শীর্ষ পর্যায়ের আরও অনেক নেতা ও রাষ্ট্রীয় কর্মকর্তা।

শেষ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এদিকে, আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আগে তেহরানের প্রধান মসজিদে খামেনির পরিবারের সদস্যরাও তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন তার নাতিরাও।

খামেনির মৃত্যু ঘিরে কয়েক দিন ধরে ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক চলছে। দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিদেশি প্রতিনিধিরা ধারাবাহিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন