ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমদ বাহিদি। তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে খামেনির কফিনের পাশে নত হয়ে গভীর শ্রদ্ধা জানান তিনি।
শোকানুষ্ঠানের প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ কাপড়ে মোড়ানো খামেনির কফিনের সামনে দুই হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আহমদ বাহিদি। তার মুখে গভীর শোক ও আবেগের ছাপ স্পষ্ট। কফিনের চারপাশে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্য কর্মকর্তারাও।
ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত আহমদ বাহিদির এই শ্রদ্ধা নিবেদন দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) ও রোববার (৫ জুলাই) মোসাল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজা ও বিশাল শোকমিছিল অনুষ্ঠিত হবে।
এরপর মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে এই মহান নেতার দাফন সম্পন্ন হবে। সূত্র: আলজাজিরা
খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসিম মুনির
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
৪ মাস ধরে কীভাবে সংরক্ষণ করা হয়েছিল খামেনির মরদেহ