সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে এখন থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির চেয়ে অনুষ্ঠানের বিষয়বস্তু, মূল উদ্দেশ্য এবং বার্তাকে প্রাধান্য দিয়ে তা সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নিষেধাজ্ঞা ও নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো বিশেষ আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে কোনো ব্যক্তির ছবির পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা বা ডিজাইন এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং জনগণের জন্য বার্তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনতিবিলম্বে দেশের সব সরকারি দপ্তরে কার্যকর হবে।

SN
আরও পড়ুন