প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহও উপস্থিত ছিলেন।
নিরাপদ অভিবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত