ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে দেশটির পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কওমে তাকে ঘিরে একটি শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছে দেওয়া হচ্ছে।
এর আগে টানা তৃতীয় দিনের মতো তেহরানের বিভিন্ন সড়কে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন। অনেকের মতে, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল দেশটির অন্যতম বৃহৎ জনসমাগম।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। ধীরগতিতে শোকযাত্রাটি তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে এগিয়ে যায়।
কালো পোশাক পরা শোকাহত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সী এক নাতনির মরদেহও ছিল।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৩৫
হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ২ বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত
গাজার শাসনভার ছাড়লো হামাস