ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী বিমান অবতরণ করে। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রেস টিভির তথ্য অনুযায়ী, বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নেওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ খামেনিকে ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো এবং দেশটির বিপুলসংখ্যক শিয়া মুসলমানের কাছে তিনি অনুকরণীয় ছিলেন। এ উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।
বুধবার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
সূত্র: প্রেস টিভি
ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের তেল বিক্রিতে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা