ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
 
বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তিনি মহড়াস্থলে পৌঁছান এবং সেনাসদস্যদের রণকৌশল, অপারেশনাল সক্ষমতা ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন।
 
পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।
মহড়া পরিদর্শনের সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এ ধরনের মহড়ার মাধ্যমে সেনাসদস্যদের যুদ্ধ প্রস্তুতি, সমন্বিত অভিযান পরিচালনার দক্ষতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করা হয়।
MCH/AHA
আরও পড়ুন