মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় পানিতে পাতা জাল থেকে মাছ সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে আগে থেকে পানিতে কারেন্ট জাল পাতা ছিল। জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন ইসমাইল। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে।

Attr/AHA
আরও পড়ুন