প্রথমার্ধে ফরাসি দাপট, বুনু বীরত্বে গোলশূন্য বিরতি। ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। তবে মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি এদিকে জানিয়েছেন তার দল শিরোপা জিততেই এসেছে।
এই দুই দল মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। শেষবার দুই দলের মুখোমুখি লড়াই হয়েছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে, সেবার জিতেছিল ফ্রান্স।
প্রথমার্ধে গোল পেল না কেউই
শুরুর অর্ধে গোলের দেখা মিলল না। এমবাপ্পের পেনাল্টি বুনো ঠেকিয়ে দেওয়ার পর লুকাস দিনিয়েরও শট গিয়ে লেগেছে ক্রসবারে। এদিকে মরক্কোও শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেছে। ফলে প্রথমার্ধে গোলের দেখা কেউই পায়নি।
আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। আজ তা পারলেন না তিনি।
স্পটকিক থেকে ইয়াশিন বুনোকে ভুল পথে পাঠাতে পারেননি তিনি। বুনো ডান পাশে ঝাঁপ দিয়েছিলেন, এমবাপ্পেও পেনাল্টিটা নিয়েছিলেন সেখানেই।
হাইড্রেশন ব্রেকের একটু আগে পাওয়া পেনাল্টিটা কাজে লাগাতে পারল না ফ্রান্স।
টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি পেল ফ্রান্স
প্রতি আক্রমণে উঠে এসে বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ফাউল করে বসেন নুসাইর মাজরাউই। ট্যাকল করার পরই বুঝতে পারেন, ভুলটা করে বসেছেন তিনি। পেনাল্টি ডাকেন রেফারি।
এর আগে প্যারাগুয়ে ম্যাচে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। সেখান থেকে এমবাপ্পে দলের একমাত্র গোলটা করে দলকে জিতিয়েছিলেন। আজও এবার পেনাল্টি পেল ফ্রান্স।
মরক্কোর শুরুর একাদশ:
ইয়াসিন বুনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিয়োপ, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, আইয়ুব বুয়াদি, নিল এল আইনাউই, চেমসদিন তালবি, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস ও ব্রাহিম দিয়াজ।
ফ্রান্সের শুরুর একাদশ:
মাইক মেইনিয়ান (গোলরক্ষক), জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ডিজায়ার দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।
এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনু
ফ্রান্স-মরক্কো মহারণ শুরু
জন্মভূমির বিপক্ষেই নামছেন মরক্কোর ৬ তারকা
চীনে জুতা তৈরির কারখানায় আগুন, নিহত ২৮
সকালের মধ্যেই ১২ জেলায় ঝড়ের আভাস