ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ওয়াশিংটন তাদের মধ্যকার প্রাথমিক (অন্তর্বর্তীকালীন) চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেছেন যে, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ সুপ্রতিষ্ঠিত প্রতিশ্রুতির একটি স্পষ্ট লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, "ইরান এখন পর্যন্ত তার কথা রেখেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) সমঝোতা স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।"
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তাদের ধারাবাহিক ভুলের অংশ উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এই লঙ্ঘনটি যুক্তরাষ্ট্রের অন্যান্য ধারাবাহিক লঙ্ঘন এবং ভুল পদক্ষেপেরই অংশ।"
পোস্টের শেষে ওয়াশিংটনকে একটি 'বাস্তবতা মনে করিয়ে দিয়ে' কঠোর হুঁশিয়ারি দেন আরাগচি।
তিনি সাফ জানিয়ে দেন, আগামী দিনগুলোতে "চুক্তি ও প্রতিশ্রুতি যদি মেনে চলতে হয়, তবে তা উভয় পক্ষকেই সমানভাবে মেনে চলতে হবে।"
সূত্র: আল জাজিরা
কেরালায় ভূমিধসে নিহত ৬
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর আহ্বান মিসর-কাতারের