হলান্ড বনাম কেইন মহাযুদ্ধ শুরু : ইংল্যান্ড-নরওয়ে চূড়ান্ত একাদশ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ এএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে দুই পরাশক্তি ইংল্যান্ড ও নরওয়ের খেলঅ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু  হয় সেমিফাইনালে ওঠার এই রোমাঞ্চকর লড়াই।

মহা-গুরুত্বপূর্ণ এই ম্যাচের ঠিক আগে দুই দলের পক্ষ থেকে তাদের শুরুর চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বিশ্বমানের দল সাজিয়েছে দুই দেশের কোচই।

নিজেদের শক্তির জায়গা ধরে রেখে মাঠে নামছে থ্রি লায়ন্সরা। গোলবারের নিচে জর্ডান পিকফোর্ড আর রক্ষণভাগে থাকছেন এজরি কনসা, মার্ক গেহি ও জন স্টোনস।

মাঝমাঠের দখল নিতে ডেক্লান রাইসের সাথে থাকছেন নিকো ও'রাইলি ও এলিয়ট অ্যান্ডারসন। আর আক্রমণে জুড বেলিংহাম, ননি মাদুয়েকে ও অ্যান্থনি গর্ডনের সাথে থাকছেন অধিনায়ক হ্যারি কেইন।

অন্যদিকে, শক্তিশালী ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ জানাতে সম্পূর্ণ প্রস্তুত নরওয়ে দল। তাদের গোলবার সামলানোর মূল দায়িত্বে থাকছেন অভিজ্ঞ ওরইয়ান নিলান্ড।

রক্ষণভাগে দলের দেয়াল হয়ে দাঁড়াবেন ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম ও জুলিয়ান রিয়ারসন। মাঝমাঠের সৃজনশীলতার দায়িত্ব থাকছে মার্টিন ওডেগার্ড, প্যাট্রিক বার্গ ও সান্ডার বার্গের কাঁধে।

আর প্রতিপক্ষের জাল কাঁপিয়ে গোল আদায়ের মূল গুরুভার থাকছে আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ এবং গোলমেশিন আর্লিং হলান্ডের ওপর।

দুই দলের এমন তারকাখচিত একাদশ ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত হ্যারি কেইনের ইংল্যান্ড নাকি আর্লিং হলান্ডের নরওয়ে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার বিষয়।

এক নজরে দুই দলের চূড়ান্ত একাদশ

ইংল্যান্ড একাদশ:

জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম এবং হ্যারি কেইন।

নরওয়ে একাদশ:

 

ওরইয়ান নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন এবং আর্লিং হলান্ড।

তথ্যসূত্র (Source): ফিফা অফিসিয়াল ম্যাচ ডেটা এবং টিম শিট।

HN
আরও পড়ুন