সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে পরিচালিত যৌথ অভিযানে আনুমানিক ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ এবং একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে স্মার্ট খুলনা-১ টিমের নেতৃত্বে কাশিয়াবাদ স্টেশন স্টাফ ও বজবজা টহল ফাঁড়ির স্টাফের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জোড়শিং পল্টন সংলগ্ন হারেজখালী গ্রামের পাশের নদী থেকে বিষ দিয়ে আহরণ করা আনুমানিক ১৫০ কেজি চিংড়ি মাছসহ একটি নৌকা জব্দ করা হয়।
বন বিভাগের সূত্র জানায়, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার বনজ জীববৈচিত্র্য ও জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বন বিভাগের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, বন ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। একই সঙ্গে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ সব ধরনের বনজ অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফটিকছড়িতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন