হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক: ট্রাম্প

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রণালিটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করলেও বাস্তবে সেখানে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক নৌযানের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়নি বলেই তার দাবি।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)ও একই ধরনের বক্তব্য দেয়। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ইরানের ঘোষণার পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

সেন্টকমের ভাষ্য, ‘ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে না। নৌযান চলাচল স্বাভাবিকভাবে চলছে।’

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে এই মন্তব্য নতুন করে কৌশলগত গুরুত্ব পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির পরিস্থিতির ওপর আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্য নিবিড়ভাবে নজর রাখছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন