মার্কিন রাজনীতির পরিচিত মুখ, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আর নেই। ৭১ বছর বয়সে ‘সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতায়’ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে সরব কণ্ঠগুলোর একজন ছিলেন গ্রাহাম। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই সিনেটর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অবস্থানেরও জোরালো সমর্থক ছিলেন। ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে তার অবস্থান ছিল বরাবরই আপসহীন।
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি যাদের চিনি, তাদের মধ্যে সবচেয়ে মহান মানুষ ও সিনেটরদের একজন ছিলেন লিন্ডসে গ্রাহাম। তিনি ছিলেন নিরলস পরিশ্রমী, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে আমরা গভীরভাবে অনুভব করব।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গ্রাহামের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ‘লিন্ডসে বিশ্বাস করতেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমেরিকাকে শক্তিশালী করা, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা এবং স্বাধীন বিশ্বের পক্ষে দাঁড়ানোতেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।’
মার্কিন সিনেটে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা গ্রাহাম রিপাবলিকান রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে তার দৃঢ় অবস্থান তাকে ওয়াশিংটনের সবচেয়ে আলোচিত নীতিনির্ধারকদের একজন করে তুলেছিল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সূত্র: আলজাজিরা
ব্যর্থ কৌশলে আবারও ভুলের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র
পরিকল্পিত ও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান: বাহরাইন
একপাক্ষিক চুক্তির দিন শেষ: গালিবাফ