জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এই হামলায় বিমান ঘাঁটির বেশ কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষাণাগারে আগুন ধরে গেছে বলে বাহিনীটি জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন হামলার প্রথম দফার পাল্টা জবাব হিসেবে বর্ণনা করেছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর দুটি জাহাজ আটক করার অভিযানের পরই মূলত যুক্তরাষ্ট্র ইরানি ঘাঁটিতে হামলা চালায়। ইরানের অভিযোগ, আটক করা ওই জাহাজ দুটি তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ-নিরাপত্তা বিপন্ন করে তুলছিল।
আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে, তাদের এই প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং এর পরবর্তী ফলাফলগুলো পরবর্তী বিবৃতির মাধ্যমে জানানো হবে। সূত্র: আল জাজিরা
ইরানের ৮ শহরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা
ইরানে পানির পাম্পে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা : হতাহত ৫