ইরানের ৮ শহরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের অন্তত ৮টি শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক উপ-গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-কে (ISNA) এই তথ্য নিশ্চিত করেছেন।

উপ-গভর্নর জানান, সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে এই হামলাগুলো চালানো হয়। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি তরঙ্গে আঘাত হানে মার্কিন বাহিনী। বর্তমানে কর্মকর্তারা প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।

এদিকে হামলায় আহভাজ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর অস্বীকার করেছেন ওয়ালিউল্লাহ হায়াতি। তিনি জানান, ওই শহরের কাছাকাছি যে দুটি স্থানে আঘাত হেনেছে, সেগুলো মূলত শহরের উপকণ্ঠে অবস্থিত।

তবে এর আগে হায়াতি জানিয়েছিলেন, মাহশাহর এলাকার একটি কৃষি সেচ পাম্পিং স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ১ জন নিহত এবং অন্য ৪ জন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন