রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১১:১০ এএম

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ এই গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন মিরপুর বিভাগ থেকে আটক হয়েছেন। এছাড়া ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, রমনা বিভাগ থেকে ৩৪ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন এবং ডিবি পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে অপরাধীদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একই সাথে পুলিশ সফলভাবে দুইজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগরীর নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত