বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকার মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে ১১ জুলাই থেকে শুরু হওয়া '৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬' আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারের ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৮টি ইভেন্টেই নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এবারের আসরে ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষস্থান (১ম) দখল করেছে বিকেএসপি। এছাড়া ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ নিয়ে কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব ২য় এবং ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পেয়ে মেঘনা মোহনা সুইমিং ক্লাব ৩য় স্থান অর্জন করেছে।

সেরা সাঁতারু ও ডাইভার যারা
সেরা বালক সাঁতারু: বালক বিভাগে ১৫-১৭ বছর গ্রুপে বিকেএসপির মোঃ আব্দুল আজিম ১১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি নতুন রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছে।
সেরা বালিকা সাঁতারু: বালিকা বিভাগে ১৩-১৪ বছর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছে।
সেরা ডাইভার (বালক): বিকেএসপির সায়েদুল ইসলাম ১টি স্বর্ণ জিতে সেরা ডাইভার হয়েছেন।
সেরা ডাইভার (বালিকা): অর্পা দাস ৩টি স্বর্ণ ও ১টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা নারী ডাইভার নির্বাচিত হয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের প্রত্যেককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ