যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে সরব আরাঘচি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে আবারও কড়া মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী ও জেতা অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরায়েল পরিকল্পিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাব নিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে ওয়াশিংটনের প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে এমন একটি যুদ্ধে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের বিস্তৃত প্রচারণার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

নিজের মন্তব্যে তিনি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনেরও উল্লেখ করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ট্রাম্প-সমর্থক ‘মাগা’ ঘাঁটিকে লক্ষ্য করে একটি ইসরায়েলি প্রভাব বিস্তার কার্যক্রম পরিচালনা করছেন।

আরাঘচি আরও অভিযোগ করেন, শুধু প্রভাব বিস্তারই নয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে ইসরায়েল তাদের সমালোচকদের কণ্ঠও দমন করছে।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এসব কর্মকাণ্ডের প্রকৃত চিত্র প্রকাশ্যে চলে আসবে। সূত্র: আলজাজিরা।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত