8 গোলে পিছিয়ে এমবাপে-দেম্বেলের ফ্রান্স

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:১৩ এএম

বিরতির আগে ৪ গোল হজম করল ফ্রান্স

‘এই ফ্রান্সকে থামাবে কে?’ — প্রশ্নটাকে তো এখন হাস্যকর শোনাচ্ছে! যে দলটা বিশ্বকাপ জিততে এসেছিল, সেই দলটাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরুর অর্ধে হজম করে বসেছে ৪ গোল!

চতুর্থ গোলটায় দলের রক্ষণের যে অবস্থা হলো, সেটাই যেন পুরো দলের মানসিকতাকে তুলে ধরছে। মাঝমাঠ থেকে একটা পাস দিয়েছিলেন এজে।

দুই ফ্রেঞ্চ ডিফেন্ডারের মাঝে দূরত্বটা ছিল অনেক বেশি, বলটা গিয়ে ঢুকল সেদিক দিয়েই, সেটা গিয়ে পড়ল বুকায়ো সাকার পায়ে। আর সেটাই প্রথম ছোঁয়ায় ফরাসিদের জালে জড়িয়ে দিলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। ইংল্যান্ড ৪-০ ফ্রান্স!

৩৭ মিনিটে ইংল্যান্ডের পার্টিতে যোগ দিলেন বুকায়ো সাকা। বাঁ পায়ের শটে গোল করলেন!

প্রতি আক্রমণে উঠেছিলেন মার্কাস রাশফোর্ড সাকার দারুণ পাস থেকেই। ফ্রান্সের বক্সের সামনে বাঁ প্রান্তে রাশফোর্ড ও সাকার শট ফিরিয়ে দিতে পেরেছিল ফরাসি রক্ষণ ও গোলকিপার মাইক মাইনিয়ঁ। কিন্তু কতগুলো ঠেকানো সম্ভব! শেষ পর্যন্ত সাকার বাঁ পায়ের শট জালে।

ফ্রান্সকে নিয়ে রীতিমতো খেলছে ইংল্যান্ড!


২ গোলে পিছিয়ে এমবাপে-দেম্বেলের ফ্রান্স

দুই দলের কারোই এই ম্যাচে মন নেই একেবারেই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ সেটা মুখ ফুটে বলেই ফেলেছেন। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রকৃতিটা এমনই, সেমিফাইনাল হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পরই ভগ্ন মনোরথে আসতে হয় এই ম্যাচে। সেই ম্যাচে আজ মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড।

১৭ মিনিটে ফ্রান্সের জালে ২ গোল ইংল্যান্ডের

এবার কর্নার থেকে গোল পেল ইংলিশরা। রাইসের দারুণ এক কর্নারে মাথা ছুঁইয়ে পুরো ফ্রান্স রক্ষণকে ফাঁকি দিয়ে বলটা জালে জড়ান এজরি কনসা। ১৭ মিনিটে ফরাসিদের জালে ২ গোল জড়াল ইংলিশরা।

আরও একবার ফ্রান্সের জালে ইংলিশদের গোল, বাঁধ সাধল অফসাইড

মাঝমাঠ থেকে আসা বলটা নিয়ে বক্সে এসে দারুণভাবে জড়িয়ে দিয়েছিলেন বুকায়ো সাকা। তবে সেটা গোল হলো না। কারণ বল রিসিভ করার সময় অফসাইডে ছিলেন বুকায়ো সাকা।

৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দিলেন রাইস

ঘড়ির কাটায় ৩ মিনিট হয়ওনি। ২ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় ইংলিশদের এগিয়ে দিলেন ডেকলান রাইস। দেজিরে দুয়ের হারানো বল ধরে গিয়ে ফ্রান্স গোলমুখে আক্রমণ করেন রাইস, তার শট গিয়ে আছড়ে পড়ে জালে। এগিয়ে যায় ইংলিশরা।

একাদশে ব্যাপক পরিবর্তন 

তৃতীয় স্থানের জন্য লড়ছে ইংল্যান্ড-ফ্রান্স

ইংল্যান্ড দলেও ব্যাপক পরিবর্তন

জর্ডান পিকফোর্ডকে বেঞ্চে রেখে এসেছে ইংল্যান্ড। এমনকি হ্যারি কেইনকেও সুযোগ দেননি কোচ থমাস টুখেল।
একাদশ-
ডিন হেন্ডারসন;
কোয়ানসাহ, কনসা, গুয়েহি, স্পেন্স;
রাইস,
সাকা, এজে, রজার্স, রাশফোর্ড;
টোনি।

ফ্রান্স একাদশে একাধিক পরিবর্তন

টানা দুই ব্যালন ডি'অর জয়ের পথে থাকা উসমান দেম্বেলে এই ম্যাচে নেই। এছাড়াও আরও একাধিক পরিবর্তন নিয়ে নামছে ফ্রান্স।

একাদশ-
মেনিয়ঁ;
গুস্তো, কোনাতে, ল্যাক্রোয়া, থিও এর্নান্দেজ;
জাইরে এমেরি, রাবিও;
ওলিসে, চেরকি, দুয়ে;
এমবাপ্পে।

HN
আরও পড়ুন