প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পিএমও সূত্র জানায়, সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকেও মিলিত হওয়ার কথা রয়েছে।
নতুন সিটি করপোরেশনের তালিকায় কক্সবাজার