ইরাক থেকে সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক হামলার সঙ্গে তেহরানের কোনো সম্পর্ক নেই।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া মন্তব্যে ওই কর্মকর্তা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলার জন্য ইরানকে দায়ী করা ‘অঞ্চলের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতা থেকে সৃষ্ট গুরুতর ভুল’।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশ থেকে সৌদি আরবের লক্ষ্যবস্তুতে ছোড়া প্রক্ষেপণের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ ও পাল্টা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: ডন
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা
রাশিয়া ইরানকে সহায়তা করলেও ট্রাম্প কি উদাসীন
যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার কী আসলেই ফুরিয়ে আসছে?