বামনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

বরগুনার জেলার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. মামুন দফাদারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকাল ৩টায় বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ২নং বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের মালেক দফাদারের পুত্র মোঃ মামুন দফাদারকে ৫টি মাদক মামলা ও ১টি মারামারি মামলাসহ মোট ৬টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেন।

গত ২১ জুলাই বামনা উপজেলার ২নং সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের মো. জালাল জমাদ্দারের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রিয়ের সময় ১ জনকে গ্রেপ্তার করলেও মামুন দফাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলাম, এএসআই মো. আমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ আমতলী গ্রামের মালেক দফাদরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আসামিকে আটক করে বামনা থানা নিয়ে আসা হয়।

YA
আরও পড়ুন