পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন পতিতালয় থেকে রাসেল ওরফে কালা রাসেল (৪২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ওই পতিতালয়ের এক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাসেল হাওলাদার উপজেলার বাদুরা এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, বিকেল ৪টার দিকে রাসেল তার কাছে যান। কিছু সময় একসঙ্গে থাকার পর হঠাৎ অসুস্থ বোধ করছেন বলে জানান। এরপর তিনি পানি আনতে যান। ফিরে এসে দেখেন রাসেলের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি আর কোনো কথা বলতে পারছেন না। এর আগেও রাসেল বিভিন্ন সময় তার কাছে সময় কাটাতে এসেছেন। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ আটক ১
ঝিনাইদহে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার