যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুত ঘাটতি নিয়ে বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে—ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও হেগসেথের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি নিজেও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন।
এর আগে দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করে, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়ে ট্রাম্প হেগসেথের কাছে জবাবদিহি চান। প্রতিবেদনে আরও বলা হয়, এসব অস্ত্রের ঘাটতির কারণেই ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।
তবে লেভিট এ দাবি সম্পূর্ণভাবে নাকচ করে বলেন, “এটি পুরোপুরি ভুয়া খবর। এমন কিছুই ঘটেনি। আমরা ওয়াশিংটন পোস্টকে বারবার সেটিই জানিয়েছি।”
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ আস্থা রাখেন এবং মনে করেন, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কালান্দিয়া শরণার্থী শিবিরে বড় ধরণের অভিযান শুরু করেছে ইসরায়েল
৮১ বছর পরও পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান