পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও সামরিক গোলাবারুদের মজুত কমে আসছে- গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদের মজুত রয়েছে এবং দ্রুত এর উৎপাদন আরও বাড়ানো হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ, বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের বিপুল মজুত রয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী বড় অঙ্কের অস্ত্র তৈরি করে দেশে আনা হচ্ছে। দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যায় নতুন কারখানা ও প্ল্যান্ট নির্মাণ করছে।
একই সাথে গণমাধ্যমে দেশের অস্ত্র সংকট নিয়ে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি লিখেন, দেশদ্রোহী বক্তব্য প্রদানকারী এই তথ্য ফাঁসকারীদের চিরুনি অভিযান চালিয়ে খুঁজে বের করা হচ্ছে। তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে।
হরমুজ প্রণালি চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে ট্রাম্প-হেগসেথের বিরোধের খবর ভুয়া: হোয়াইট হাউস