ট্রাকচাপায় শিশুর মত্যু, চালক আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম

সাতক্ষীরার কালিগঞ্জ ট্রাকচাপায় মুস্তাকিম হাসন (৪) নামের এক শিশুর মত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালক আল আমিন হাসনকে (৩৯) আটক করেছে পুলিশ।

বহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজলার বিষ্ণুপুর ইউনিয়নর চমুহনী বাঁশতলা সড়কের মুকুদপুর গ্রামের শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম হাসান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আটককৃতক ট্রাক চালক কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হাসন (৩৯)।

স্থানীয়রা জানান, শিশু মুস্তাকিম ব্যাটারি চালিত ভ্যান যোগের স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময় বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মুস্তাকিমের মত্যু হয়। এঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক আল আমিনকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত কর জানান, ট্রাকসহ চালক আল আমিন হাসন থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU/YA
আরও পড়ুন