খুলনা মহানগরীতে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। রোববার (২৫ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে বাড়ির ভাড়া নিয়ে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করেন। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোনাডাঙ্গা থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান বলেন, ভাড়াটিয়ার রকিবুলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিক মসলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ সুপার ড. তানিয়া আনসারী সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক