ঝালকাঠিতে মাদকসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন হাওলাদার (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন নান্দিকাঠি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মো. রায়হান আহম্মেদ সোহেলের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে  নান্দিকাঠি এলাকার একটি পাকা সড়কে দেলোয়ার হোসেন কাজীর বাড়ির সামনে থেকে আল-আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল-আমিনকে আদালতে সোপর্দ করা হবে।

MU/YA
আরও পড়ুন