রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার নবী হোসেনের ছেলে সাফায়াত (২) এবং সয়ার ইউনিয়নে মামুনপাড়া গ্রামের মহব্বত আলীর মেয়ে সিদরাতুল মুনতাহা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফায়াত খালার বাড়িতে বেড়াতে এসেছিল। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে সে মারা যায়।
অপরদিকে, একই দিন বিকালে বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মুনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার কর্মকর্তা মো. রুহুল আমিন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যুবদল নেতার মরদেহ উদ্ধার, পলাতক ২ চাচাতো ভাই
কিশোর নির্যাতনের ভিডিও ভাইরাল, আদালতের মামলা